নেত্রকোনার মদন উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকালে আটক করে আদালতে পাঠিয়েছে। শুক্রবার সন্ধ্যায় মদন পৌরসভার সামনের একটি ভাড়া বাসায় স্থানীয়দের সন্দেহজনক আচরণ নজরে আসে।
পুলিশ জানায়, মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের রনি মিয়া (২৬), তাঁর স্ত্রী রুবি আক্তার (২৭) এবং ময়মনসিংহ জেলার পাগলা থানার আঁখি আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। এর পরেই তাদের আটক করে থানায় নেওয়া হয়।
মদন থানার ওসি মো. হাসনাত জামান বলেন, “স্থানীয়দের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে অভিযান চালাই। জিজ্ঞাসাবাদের সময় তারা কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









