বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম

গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল – “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. আব্দুল আজিজ, সংসদ সদস্য, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মণি পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আলমাস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ এবং সোনালী ব্যাংক, গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান রাসেলসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ছে। সমাজের সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.