শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে ৪ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

রূপগঞ্জে ৪ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী শহীদ বকুলনগর কালাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— তারাবো পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক বাদল ভুঁইয়া, তার ছেলে আল-আমিন, ভাতিজা আসাদুজ্জামান এবং ভাই আওলাদ হোসেন।

অভিযোগে জানা যায়, প্রতিবেশী নজরুল ইসলাম নতুন বাড়ি নির্মাণের সময় রাস্তার ওপর বালি ও নির্মাণ সামগ্রী রাখায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পরে বাদল ভুঁইয়া ও তার পরিবারের সদস্যরা ওই বালি দিয়ে রাস্তা সংস্কারের চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম, ইয়ামিন ও সৌরভসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদল ভুঁইয়ার বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাদল ভুঁইয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং তার বাম চোখে শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে আল-আমিন ও আসাদুজ্জামানকে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে আহতদের চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও হামলার অভিযোগ ওঠে। হাসপাতাল চত্বরে বাদলের ভাই আওলাদ হোসেনকে লোহার রড দিয়ে দুই পায়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহতের স্বজন ও স্থানীয় ব্যক্তিরা দাবি জানিয়ে বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে হঠাৎ করে তারা দা, চাপাতি ও লোহার রড নিয়ে হামলা চালায়। আমাদের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সাকের/রূপগঞ্জ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.