জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শরণখোলায় র্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান ও ফায়ার সার্ভিস কর্মকর্তা আফতাবী আলম বক্তৃতা করেন।
এ সময় শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









