বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গফরগাঁওয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

গফরগাঁওয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মননের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভিন্ন মিডিয়ায় মিথ্যা এবং বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে গফরগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসরদের’ অপতৎপরতার বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে গফরগাঁও উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও গফরগাঁও ইউনিয়নের কয়েকশত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সবুজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মীর রাসেল, চরআলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সৈয়দ, রাওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের নুরুজ্জামান রানা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর, বিএনপি নেতাকর্মীদের নির্যাতনকারি এবং বেশ কয়েকটি মামলার আসামি। তিনি তার অবৈধ টাকার প্রভাব ব্যবহার করে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মননসহ বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে নবগঠিত বিএনপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। বক্তারা অবিলম্বে নুরুজ্জামান রানাকে গ্রেফতারের দাবী জানান।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.