জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তার ফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী ফলাফলে উপস্থিত ছিলেন।
ভোট গ্রহণ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর সাংবাদিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা:
সহ-সভাপতি: রাসেল মাহমুদ (ইত্তেফাক)
যুগ্ম সাধারণ সম্পাদক: মুশফিকুর রিজন (আজকের পত্রিকা)
কোষাধ্যক্ষ: সৈকত ইসলাম (এশিয়া পোস্ট)
দপ্তর ও প্রকাশনা সম্পাদক: আতাউর রহমান (নয়াদিগন্ত)
কার্যকরী সদস্য: মেহেদি হাসান (দৈনিক শিক্ষা), রাকিব হোসেন প্রান্ত (জাগো নিউজ), ফারুক হোসাইন (ডেইলি সান)
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী ও পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









