বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজাপুরে যুবদল নেতার বাড়িতে আগুন

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

রাজাপুরে যুবদল নেতার বাড়িতে আগুন

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলামের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও ফায়ারসার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বসত ঘরের পিছন দিক থেকে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে গৃহের লোকজনকে প্রতিবেশীরা ফোন দিয়ে সজাগ করে। ঘরের পাশে একটি হাফিজি মাদ্রাসা থেকে মাইকে অগ্নিকান্ডের মাইকিং করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মূল বসতগৃহের পিছনে মুরগীর খোপ ও রান্নাঘর ভস্মিভুত হয়েছে। তাতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি আমিনুলের। 

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.