নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ মার্চ) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। ৩১ বিজিবির অধীনস্থ কচুগড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযানে অংশ নেয়। তল্লাশি চালানোর সময় মালিকবিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









