সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় ৩৪ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

উল্লাপাড়ায় ৩৪ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় ৩৩ হাজার ৮৩৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। এসব কার্ডধারী পরিবারগুলো সরকারি বরাদ্দের চাল পাবেন, যা তাদের ঈদ আনন্দকে কিছুটা স্বস্তিদায়ক করে তুলবে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর তদারকি করা হবে। যাতে কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং প্রকৃত অসহায় ও দুস্থরাই এই সহায়তার সুফল পান।

উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ইউনিয়ন পরিষদগুলোতে ভিজিএফ কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে এই কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাইয়ুম/উল্লাপাড়া/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.