ঝালকাঠির রাজাপুর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর থানার জিআর মামলা নং ১১(৩)২৬, চাঁদাবাজির অভিযোগে এজাহারভুক্ত আসামি ১/ আলতাফ সিকদারের পুত্র মো. মিলন সিকদার ও ২/ মৃত বেলায়েত হোসেন সিকদারের পুত্র মো. মামুন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তারা উভয়েই ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নৈকাঠি এলাকার ব্যবসায়ী আল আমিন বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার কাছে অবৈধভাবে চাঁদা আদায় ও দাবি করা হলে তিনি মামলা করেন। পরে পুলিশের অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









