বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

চুয়াডাঙ্গায় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন পণ্য, নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অভিযোগে চুয়াডাঙ্গার সদর উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার বড় বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের অপরাধে কার্তিক চন্দ্র বসুর ‘বসু সুইটস’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের জন্য ৪৫ ধারায় টিনা দেবীর ‘পলক গিফট কর্ণার’-কে ২৫ হাজার টাকা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ‘মেসার্স সওদাগর গিফট গার্ডেন’-কে ২৫ হাজার টাকা, দেলোয়ার হোসেনের ‘মা রোকেয়া ট্রেডার্স’-কে ৫০ হাজার টাকা এবং মাহফুজা খাতুনের ‘মামুন গিফট কর্ণার’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, পাইকারী ভোজ্যতেল ও মসলার দোকান তদারকি করা হয়েছে। এসময় আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশও দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.