বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৩৬ হাজার জাল টাকাসহ এক যুবক আটক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম

৩৬ হাজার জাল টাকাসহ এক যুবক আটক

৩৬ হাজার টাকা জালনোটসহ রেজাউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সোনালী ব্যাংক, রৌমারী শাখা-তে এ ঘটনা ঘটে।

ঘটনায় ব্যাংকের ম্যানেজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ, ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে আসেন। তিনি টাকা জমা রশিদের মাধ্যমে ক্যাশে জমা দিলে, ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন মেশিনে টাকাগুলো পরীক্ষা করার সময় ২৬টি এক হাজার ও ২০টি পাঁচশ’ টাকার জালনোট শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি ম্যানেজার মো. আয়নাল হক-কে অবগত করেন।

ম্যানেজার আয়নাল হক ব্যাংকের উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশক্রমে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই পরিতাস ঘটনাস্থলে এসে টাকাসহ রেজাউলকে থানায় নিয়ে যান। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার চর গ্রামের মাহা আলমের ছেলে।

রৌমারী সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আয়নাল হক জানান, জাল টাকার নোটগুলো ব্যাংক রশিদের মাধ্যমে টাঙ্গাইল জেলার মির্জা আব্বাস নামের এক ব্যক্তির নামে জমা দিতে চেয়েছিলেন। পরে জালনোট চিহ্নিত হওয়ায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.