বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ

ঝালকাঠির কাঁঠালিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৬টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মধ্যে খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, পিআইও মো. যোবায়ের হোসেন এবং সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম।

এ সময় ১৬টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৬ কার্টন খেজুর তুলে দেওয়া হয়। প্রতিটি কার্টনে ৮ কেজি করে খেজুর ছিল, যা রমজান মাসে শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন,

“পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.