শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় ৭৬টি এতিমখানায় খেজুর বিতরণ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

মঠবাড়িয়ায় ৭৬টি এতিমখানায় খেজুর বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সৌদি আরবের বাদশাহ সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৭৬টি এতিমখানার প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়। ​উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাওলানা আবুল কালাম, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, শাকিল আহম্মেদ, রুবেল মিয়া, আবিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবের পক্ষ থেকে এতিম শিশুদের জন্য এই বিশেষ উপহার পাঠানো হয়েছে। উপজেলার সকল নিবন্ধিত এতিমখানার প্রধানরা উপস্থিত থেকে এই বরাদ্দ গ্রহণ করেন।

আকাশ/পিরোজপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.