বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে তার বিরুদ্ধে ঘোষিত দণ্ড কার্যকর করা হবে।
আজ রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আওয়ামী লীগের বর্তমান তৎপরতা প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, দলটির পতন ঘটলেও তাদের নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে গোপনে অরাজকতা ও নাশকতা চালানোর চেষ্টা করছে। অগ্নিসংযোগ ও বোমাবাজির মতো কর্মকাণ্ডে তারা লিপ্ত রয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় তৈরি পোশাক খাতের অস্থিরতা নিয়েও কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী মালিকদের নিয়ন্ত্রিত গার্মেন্টস কারখানাগুলোতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থ উপেক্ষা করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চাইলেও সেই অপচেষ্টা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
কাও


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








