বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সদরপুরে ভেজাল মধু তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

সদরপুরে ভেজাল মধু তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের সদরপুরে ভেজাল মধু তৈরির অভিযোগে শেখ দুলাল নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত শেখ দুলাল সদরপুর উপজেলার কৃষ্ণপুর পূর্বকান্দি গ্রামের বাসিন্দা।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুরের পূর্বকান্দি গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু উৎপাদনকারী শেখ দুলালকে আটক করা হয়। দুলাল ওই এলাকায় চাকের মধুর সঙ্গে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার, ঘন চিনি ইত্যাদি মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। উক্ত অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযানে সদরপুর থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.