সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নোয়াখালীতে ইয়াবা ট্যাবলেট দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

নোয়াখালীতে ইয়াবা ট্যাবলেট দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ারুল ইসলাম গংয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) জেলা শহর মা'ইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে   আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী দুই সহোদর ভাই হলোঃ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর ফরেষ্টার সাহেবের বাড়ির শোয়েব হোসেনের ছেলে মোঃ ইমদাদুল হক ইমন (২২) ও মোঃ এহসানুল হক দিহান (২০)।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্সযোগে গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে সুধারাম থানাধীন পূর্ব বদরীপুর ডিএসপি জামে মসজিদের সামনে থেকে ইমদাদুল হক ইমন ও এহসানুল হক দিহান নামের দুই ভাইকে অপহরণ করা হয়। পরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রেখে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখিয়ে পুলিশে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ সোনাপুর কাঠপট্টি এলাকা থেকে তাদের উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে অপহরণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে মাদক ব্যবসার কোনো সংশ্লিষ্টতা না পেয়ে পরিবারের কাছে দুই ভাইকে হস্তান্তর করে পুলিশ। 

ভুক্তভোগীদের পরিবার দাবি করেছে, প্রতিপক্ষের লোকজন আধিপত্য বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছিল। সর্বশেষ পরিকল্পিতভাবে অপহরণ করে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। তার এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

এদিকে এ ঘটনায় জড়িত আনোয়ারুল ইসলাম হেলাল (৩৫), মো. আবদুল্যাহ প্রকাশ রোমান, মো. সুনাম (৩৫), মোঃ শাওন ড্রাইভার (৩০), মো. সাদ্দাম হোসেন (১৮) ও মো. মেহেদী সহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীদের পিতা শোয়েব হোসেন বাদী হয়ে গত ৩ মার্চ সুধারাম মডেল থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলা দায়ের করার ১৩ দিন পার হলেও আসামীদের ধরতে গড়িমসি করছে পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মহি উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনা পর্যালোচনা করে অপহরণের মামলা নেওয়া হয়েছে এবং জড়িত আসামীদের ধরার চেষ্টা চলছে। 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.