সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ১০ কিলোমিটারজুড়ে মানুষের ভিড়

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ১০ কিলোমিটারজুড়ে মানুষের ভিড়

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে চিরিরবন্দর উপজেলার সড়কে মানুষের ঢল নামে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

সোমবার (১ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় চিরিরবন্দর উপজেলা অতিক্রমকালে রাস্তার দুই পাশে অপেক্ষমাণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

চিরিরবন্দর উপজেলা বিএনপির নেতারা জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাহারোল যাওয়ার পথে দেবীগঞ্জ বাজার থেকে ভুষিবন্দর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা জুয়েল হোসেন বলেন, “রাণীবন্দর বাজারে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছি, এবার তারেক রহমানকে দেখলাম। বাস থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। তাকে দেখে খুব ভালো লাগছে।”

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে যাওয়ার পথে চিরিরবন্দর ও কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, এর মাধ্যমে কৃষিনির্ভর জেলা দিনাজপুরের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.