সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জেলেদের সহায়তার চাল: মেম্বারের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

জেলেদের সহায়তার চাল: মেম্বারের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় জেলেদের মাঝে ৪০ কেজি সহায়তার চাল পেতে মেম্বারের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৬ মার্চ) উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বলতলা গ্রামের ৪ জন জেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বলতলা গ্রামের জেলে ফিরোজ মিয়া, আ. সালাম ও আ. খালেক মিয়ার জেলে কার্ড রয়েছে। জাটকা নিধন রক্ষায় জেলেদের সহায়তার চাল সম্প্রতি বিতরণ করা হয়েছে। চাল নিতে ওই ওয়ার্ডের ইউপি মেম্বার কবির হোসেন জনপ্রতি এক হাজার দুই শত টাকা ঘুষ দাবী করেন। ঘুষ দিতে না পারায় ওই সব জেলে সহায়তার চাল পাননি। যারা মেম্বরকে টাকা দিতে পেরেছে তারাই চাল পেয়েছে। 

অভিযোগ অস্বীকার করে মেম্বার কবির হোসেন হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল।’ 

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন জানান, সহায়তা না পাওয়া জেলেদের বক্তব্য শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিনুল/ঝালকাঠি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.