সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

গোপালগঞ্জে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭৬ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ ও ৪৯ বোতল ইস্কাফ সিরাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে এসব মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নিসার আলীর ছেলে মো. আমান উল্লাহ (২১), একই উপজেলার মিজানুর রহমানের ছেলে মো. ইলিয়াস নূর (৩৪), শেখ আ. হাকিমের ছেলে চালক শেখ আশিকুর রহমান (৩৫) ও এমদাদুল হকের ছেলে মো. সামি উল্লাহ (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-০৬ জানায়, প্রাইভেটকারে করে মাদকের একটি চালান সাতক্ষীরা থেকে ঢাকায় যাবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজার কাছে অবস্থান নেয় র‌্যাবের একটি দল।

এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭৬ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ জব্দ করা হয়। পরে প্রাইভেটকারে থাকা তিন মাদক ব্যবসায়ী মো. আমান উল্লাহ, মো. ইলিয়াস নূর ও শেখ আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, একই সময়ে একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে ৪৯ বোতল ইস্কাফ সিরাপ নিয়ে ঢাকায় যাচ্ছিল মাদক ব্যবসায়ী মো. সামি উল্লাহ। এ সময় তাকে ৪৯ বোতল ইস্কাফ সিরাপসহ গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত চার আসামিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.