রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ২৫

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ২৫

রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে নগরীর হাজীরহাট বখতিয়ারপুর উচাটারী গ্রামস্থ ঘাঘট নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন মামলার আরও ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন—রংপুর মিঠাপুকুর উপজেলার ফকিরহাট রামেশ্বরপুর ফকিরহাটের রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম (৩০), পীরগাছা দেউতি বাজারের চাঁন মিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), পীরগঞ্জ কাদিরাবাদে এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি (২৮), পাবনার ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)।

অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড প্লেসমেন্টের জন্য ব্যবহৃত ১টি ফরসেপ, ৬টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ২টি ফাঁকা চেক এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.