সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে দু্হ হাজার দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

রূপগঞ্জে  দু্হ হাজার দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জে ২ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়ার অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পিতলগঞ্জ ওয়াল্টন শোরুম সংলগ্ন মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রূপগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ২ হাজার নিম্ন আয়ের মানুষকে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

তারা আরও বলেন, গত এক মাসে রূপগঞ্জের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে এবং এসব উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিপু ভুঁইয়ার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীরা মাঠে রয়েছেন বলেও উল্লেখ করেন তারা।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

রূপগঞ্জে দু্হ হাজার দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | The Daily Adin