বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা: ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা:  ত্রাণমন্ত্রী

দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে চলতি বছর ১৫শত কিলোমিটার খাল খনন করা হবে। ৫ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খালগুলো খনন হলে যে বনায়ন করা হবে যার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লাভ্যাংশ ভোগ করবেন। খালের উপরিভাগের পানিতে হবে কৃষি কাজ, মাছ চাষ ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে।

বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসুচির উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে কাল খনন শুরু হয়েছে।

ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এ খাল খনন কর্মসুচি গ্রহন করেছিলেন। তিনি নিজে সারাদেশে ঘুরে খাল খনন করেন। এটি মুলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প। এসময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.