শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বনদস্যু নানা ভাই বাহিনীর জিম্মিদশা থেকে ৬ জেলেকে উদ্ধার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

বনদস্যু নানা ভাই বাহিনীর জিম্মিদশা থেকে ৬ জেলেকে উদ্ধার

সুন্দরবনে চলমান কম্বিং অপারেশনে দস্যুদের কাছে ১০ দিন ধরে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড । আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের সদস্যরা শিবসা নদীর কালিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে ওই জেলেদের উদ্ধার করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, তাদের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা জিম্মি জেলেদের ফেলে গহীন বনে পালিয়ে যাওয়ায় দস্যুদের গ্রেফতার করা যায়নি। তবে দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত তাদের কম্বিং অপারেশন অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানান। মুক্ত ৬ জেলের মধ্যে রফিকুল,আল আমিন ও ইসমাইলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায় এবং রমজান আলী, রেজোয়ান ও মিয়ারাজ এর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে। 

জিম্মিদশা থেকে মুক্ত জেলেরা জানায়,গত ৭ মার্চ তারা বৈধ পাশ নিয়ে মাছ ও কাকড়া ধরতে সুন্দরবনে যায়। ওই সময় বনদস্যু নানা ভাই বাহিনী হামলা চালিয়ে অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। দস্যুরা মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করে নানারকম নির্যাতন করে। এ সময় তারা মুক্তিপনের টাকার জন্য বাড়িতে যোগাযোগ করেন। জিম্মি জেলেদের স্বজনরা এ ব্যাপারে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। 

কোস্টগার্ড মংলা পশ্চিম জোন সদস্যরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে। এসময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে জিম্মি জেলেদের ফেলে রেখে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা ঐ জেলেদের উদ্ধার করে তাদের মংলা কার্যালয় নিয়ে আসেন। মুক্ত ৬ জেলেকে তাদের  স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে ।
 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.