বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে: বিরোধী দলীয় হুইপ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে: বিরোধী দলীয় হুইপ

বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে সরকারকে। ঈদযাত্রায় ট্রেন, বাস, লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হবে, জনগনের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করতে হবে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর হয়ে উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জামায়াত ইসলাম ও শিবির নেতা-কর্মিদের মহাসড়কে স্বেচ্ছাসেবকের দায়িত্বপালন উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, অন্যান্য বছরগুলোতে ঈদযাত্রায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুল গোলচত্বরে ব্যাপক ভোগান্তি পোহাতে হত যানবাহন চালক ও যাত্রিদের। এবার সেই বিরম্বনা নেই। প্রশাসন তাদের দায়িত্ব পালন করছে। আমরা জনপ্রতিনিধিরাও সার্বক্ষনিকভাবে খোজ-খবর রাখছি।

এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির শাজাহান আলী, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আযাদ, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল হাসান শহিদ ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বাড়ি উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.