প্রেমের ফাঁদে ফেলে বিয়ে অতঃপর ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ সহ একাধিক ছেলের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে কেয়া আক্তার পাখি নামে এক নারীর বিরুদ্ধে
অভিযুক্ত পাখি ঈশ্বরদী বহরপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রুহুল আমিনের মেয়ে।
মঙ্গলবার রাতে ঈশ্বরদী শহরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আটঘরিয়া কয়রাবাড়ি পাটেশ্বর এলাকার ফিরোজ হোসেনের (১ম) স্ত্রী লিমা খাতুন।
লিখিত বক্তব্যে লিমা খাতুন বলেন, প্রায় দুই বছর আগে প্রেমের ফাঁদে ফেলে তার স্বামীকে বিয়ে করেন বহরপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রুহুল আমিনের মেয়ে কেয়া আক্তার পাখি। বিয়ের পর থেকেই তার স্বামী ফিরোজকে নানা ভাবে ব্ল্যাকমেইল করতে থাকে পাখি। স্বামীর অগোচরে লুকিয়ে একাধিক ছেলের সাথে চালিয়ে যায় অনৈতিক সম্পর্ক।
সর্বশেষ গত (১৩ মার্চ) শুক্রবার পাবনায় অবস্থিত একটি পার্কে জৈনক শাহিন বিশ্বাস নামে এক ব্যাক্তির সাথে অনৈতিক কাজের সময় আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েন পাখি।
বিষয়টি নিয়ে স্বামী ফিরোজের সঙ্গে পাখির সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এসব বিষয়ে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করায় ক্ষিপ্ত হয়ে উল্টো পাখি তার স্বামী ফিরোজকে নানাভাবে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে ফিরোজ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ পাখির ফোন জব্দ করেন। এসময় তার ফোনে একাধিক পুরুষের সাথে নিয়মিত যোগাযোগ ও অনৈতিক সম্পর্কের বিস্তর সত্যতা পাওয়া যায়।
লিমা খাতুন আরো বলেন, এসব ঘটনার পর পাখি তার পুরুষ বন্ধুদের সহযোগিতায় স্বামী ফিরোজ হোসেনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ করেন।
এছাড়াও পাখির আরেক বান্ধবী মাদকসেবী ও দেহ ব্যবসায়ী সুলতানা পারভীন মিষ্টি নামে এক নারীকে দিয়ে অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকি পাখি তার একাধিক পুরুষ বন্ধু ও নাম সর্বস্ব মানবাধিকার সংস্থার সদস্য দ্বারা কৌশলে চাঁদা দাবী করছেন। চাঁদা না দিলে প্রান নাশের হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন তিনি।
ফলে ফিরোজ হোসেন তার কর্মক্ষেত্রে ঈশ্বরদী ইপিজেড যেতে পারছেন না। বর্তমানে শিশু সন্তান নিয়ে সামাজিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন লিমা। প্রশাসনের সুদৃষ্টি কামনা করে লিমা খাতুন সঠিক তদন্তের মাধ্যমে পাখি সহ তার এই চক্রের সকল সদস্যদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান। যেন ভবিষ্যতে এমন চক্রের ফাঁদে পড়ে কোনো পরিবার নিঃস্ব না হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









