পাবনার ঈশ্বরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে সরাইকান্দি আদর্শ সামাজিক ক্লাব।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সড়াইকান্দি ইউনিয়নের সরাইকান্দি আদর্শ সামাজিক ক্লাবের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি সুজন হোসেন বলেন, “উৎসবের প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে ভ্রাতৃত্ব ও ত্যাগের মধ্যে। ইসলাম আমাদের শিখিয়েছে, মানুষ হিসেবে আমরা একে অপরের পরিপূরক। নিজেদের উৎসবের আমেজে অন্যদের শামিল করা আমাদের নৈতিক দায়িত্ব।”
আয়োজকরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরাইকান্দি আদর্শ ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এলাকার মোট ৪০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে উন্নত মানের ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরাইকান্দি আদর্শ ক্লাবের সভাপতি মো. সুজন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মো. সইমুদ্দিন (সাইম), সরাইকান্দি আরআরপি ফিড মিল জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল কাদের, সরাইকান্দি আদর্শ সামাজিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, কোষাধ্যক্ষ মো. হাসান ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









