ময়মনসিংহের নান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের প্রাপ্ত অর্থ হতদরিদ্র, দু:স্থ অসহায়,প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। নান্দাইল আসনের সংসদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি নির্দেশে বুধবার (১৮মার্চ) দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এ অর্থ বিতরণ করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এদিকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের শাড়ী বিতরণের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপজেলা প্রশাসন ও গণমান্য ব্যক্তিদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন। কমিটির সদস্যের সহায়তায় মঙ্গলবার ও বুধবার ভিক্ষুক,চরভেলামারী আশ্রয়ণ প্রকল্প,ভাটি পাঁচানি গুচ্ছ গ্রাম,খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গুচ্ছ গ্রাম, শেরপুর ইউনিয়নের মেরাকোনা আশ্রয়ণ প্রকল্প, মুশুল্লির ত্রিমোহনী গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে শাড়ী ও ত্রি-পিস বিতরণ করেন। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনের জন্য রুমাল,প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে মানবিক অর্থিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়।
চন্ডিপাশা ইউনিয়নের ভিক্ষুক সোলেমা খাতুন বলেন- এই প্রথম শাড়ী ও নগদ টাকা পেলাম। ঈদে নতুন শাড়ী ও সেমাই,চিনির ব্যবস্থা হইল। আল্লাহ্ আমাগো প্রতিমন্ত্রী কে বাঁচাইয়া রাখুক।
ত্রান বিতরণ কার্যক্রমের কমিটিতে থাকা নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল বলেন - আমার সাংবাদিকতার ৪৭ বছরে নান্দাইল উপজেলায় ত্রান বিতরণের কমিটি হতে দেখেনি। অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে শাড়ী,ত্রি-পিস ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশক্রমে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে গরিব,অসহায়,দরিদ্র, প্রতিবন্ধী,
নারী ফুটবলার এবং গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









