বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

কাঁঠালিয়ায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় ধান ক্ষেতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে আবদুল মজিদ মল্লিক নামের এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার (১৮ মার্চ) উপজেলার নেয়ামতপুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ মল্লিক (৬৫) ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের ছেলে কামরুল ইসলাম জানান, তার বাবা বাড়ীর পাশের ধান ক্ষেতে ইঁদুর মারা জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে। বুধবার সকালে কীটনাশক ছিটানোর জন্য ক্ষেতে যান উনি। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আলম মল্লিক নামের এক কৃষক পাশের ক্ষেতে কাজ করতে যাবার সময় মজিদ মল্লিককে ক্ষেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আমিনুল/ঝালকাঠি/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.