বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শুরু হয়েছে নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার কাজ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

শুরু হয়েছে নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার কাজ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি উদ্ধারে জোরালোভাবে কাজ শুরু করেছে রেলওয়ে। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরইমধ্যে সেখানে যুক্ত হয়েছে উদ্ধারকারী ট্রেন ও ক্রেন।

রাজশাহী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার কারণে পঞ্চগড় এক্সপ্রেস মাঝপথে আটকা পড়েছে এবং ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা বিলম্ব হতে পারে। এছাড়া সান্তাহার-চিলাহাটি রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিকেল ৫টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেস সান্তাহার অতিক্রম করার আগেই লাইন সচল করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সবশেষ তথ্য জানাতে এসএমএস সেবা চালু রাখা হয়েছে। এছাড়াও, লালমনিরহাট ও রংপুরগামী ট্রেন নির্ধারিত সময়েই চলাচল করছে।

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

রাকিব/বগুড়া/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.