আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে সমাজের দুই হাজার অসহায় মানুষকে নতুন শাড়ী, লুঙ্গি, নগদ অর্থ দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: মোজাফ্ফর হোসেন।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত তার নিজস্ব বাসভবনে সামনে উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি, নগদ অর্থ দিয়েছেন। এ সময় উপস্থিত অসহায় পরিবারগুলোর সদস্যরা এমন সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: মোজাফ্ফর হোসেন বলেন, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শুধু ঈদ বলতে না, বারো মাস অসহায়দের পাশে থেকেছি।
তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। অসহায় পরিবারের মাঝে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, এরা ৫ ভাই সুনামধন্য ব্যবসায়ী সবসময় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









