বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:১৬ এএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ১০:৩১ এএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত সোয়া ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে নাওজোর এলাকার ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা ভবনের বিভিন্ন অংশে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই কারখানার নিরাপত্তা কর্মী ও আশপাশের লোকজন আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম বলেন, বিকেলে কারখানায় ঈদের ছুটি দেয়া হয়। শুধু  নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছিল।  হঠাৎ করে রাত ৯ টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে এগিয়ে গিয়ে আগুন দেখে অন্যদের খবর দিই।

’গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুনের খবর পেয়ে ৫ ইউনিট সেখানে কাজ শুরু করে। আগুনে মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি।’
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.