বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বল্পমূল্যে গরুর মাংস বিতরণ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বল্পমূল্যে গরুর মাংস বিতরণ

অসহায় ও দুস্থ মানুষের মাঝে স্বল্পমূল্যে গরুর মাংস বিতরণ কার্যক্রম শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে প্রতি কেজি গরুর মাংস মাত্র ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ সহজেই পুষ্টিকর খাদ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত স্থানে সকাল থেকেই অসহায় ও নিম্নআয়ের মানুষের ভিড় জমে। স্বল্পমূল্যে মাংস পেয়ে তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

মাংস কিনতে আসা কয়েকজন জানান, বর্তমান বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেক বেশি, সেখানে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তির। তারা এ মানবিক কার্যক্রমের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

কর্তৃপক্ষ আরও জানায়, পবিত্র ঈদকে সামনে রেখে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.