ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৩৩ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মো. কেরামত আলি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির ও শিবগঞ্জ উপজেলা সহকারী সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা মো. দুরুল হোদা প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









