শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে রক্তযোদ্ধা'র ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

পার্বতীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে রক্তযোদ্ধা'র ঈদ উপহার বিতরণ

পার্বতীপুরের মানবিক ও সামাজিক সংগঠন ‘রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠন’-এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পার্বতীপুর উপজেলা শহরের গুলপাড়া এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই সংগঠনের সকল ভালো কাজের সাথে ব্যক্তিগতভাবে শরিক হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি এরফান খান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার, বিশিষ্ট ধান ব্যবসায়ী আশরাফুল হক ও ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিমন।

মিলন/পার্বতীপুর/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.