পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে পাঙ্গাসিয়া, লেবুখালী, মুরাদিয়া, আংগারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নে ২৫০ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে ৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার বিতরণ করেন। পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম গাজী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঙ্গাসিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ফেরদাউস আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান রিপন ফরাজী, সাবেক যুবদল নেতা মিজানুর রহমান প্যাদা, সাবেক বিএনপি নেতা শাহজাহান মোল্লা,
যুবদল নেতা নয়ন তালুকদার।
সাধারণ মানুষের ঈদের আনন্দ ভাগ করে নিতেই সংসদ সদস্যের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এলাকার উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









