শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেহেদীর রঙে পথশিশুদের ঈদ রাঙালেন এমপি মুজিবুর

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

মেহেদীর রঙে পথশিশুদের ঈদ রাঙালেন এমপি মুজিবুর

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দই এবার ছড়িয়ে দেওয়া হলো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে উদযাপন করছেন ঈদের উৎসব—যা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (২০ মার্চ) কমলগঞ্জে নিজ বাসভবনে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করেন তিনি।

উৎসবের প্রথম দিনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুকে সেখানে নিয়ে আসা হয়। এ সময় সংসদ সদস্য মুজিবুর রহমান শিশুদের নতুন পোশাক পরিয়ে দেন—যা শিশুদের চোখে-মুখে এনে দেয় ঈদের নির্মল হাসি।

পরে সংসদ সদস্যের সহধর্মিণী, পুত্রবধূ, কন্যাসহ পরিবারের নারী সদস্যরা শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। এ আনন্দঘন আয়োজনে অংশ নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও। হাসি-আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ।

শিশুদের আনন্দ আরও বাড়াতে তাদের নিয়ে ঘুরে দেখানো হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শনীয় স্থান। পাশাপাশি প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তৌহিদুজ্জামান পাভেল, মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মো. আসাদুজ্জামানসহ অন্যান্য অতিথিরা। তারা বলেন, সংসদ সদস্য হওয়ার আগ থেকেই মুজিবুর রহমান চৌধুরী মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। পথশিশুদের নিয়ে এমন আয়োজন সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, “আমার এলাকায় ‘পথশিশু’ বা ‘সুবিধাবঞ্চিত’ শব্দগুলো মুছে দিতে চাই। তাদের জীবনমান উন্নয়ন করে প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করাই আমার লক্ষ্য।”

সব মিলিয়ে, ব্যতিক্রমী এই উদ্যোগ শুধু ঈদের আনন্দই নয়, সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিকাশ/মৌলভীবাজার/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.