কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে গয়টা পাড়া গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
স্থানীয়রা জানান, তারা চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরব দেশের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাদের বিশ্বাস, পবিত্র মক্কা নগরীর সঙ্গে মিল রেখে একই দিনে ধর্মীয় আচার পালন করাই অধিক তাৎপর্যপূর্ণ। গ্রামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। যদিও উপজেলার অন্যান্য এলাকায় তখনও রোজা চলছিলো।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, এ ধরনের ধর্মীয় অনুশীলন দীর্ঘদিনের প্রচলিত রীতি। মুসল্লিরা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









