বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদ উদযাপন করতে বাড়িতে যাওয়ার পথে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

ঈদ উদযাপন করতে বাড়িতে যাওয়ার পথে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

ঈদের দিন সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন। তিনি কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।

ফরিদপুর সদরপুর ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়ায় যাচ্ছিলেন শরীফুল ইসলাম। পথে বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.