ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার ‘প্রেমিকা দিবসে’ পাওয়া রহস্যময় এক শুভেচ্ছাবার্তা ঘিরে আবারও নতুন করে কৌতূহলের জন্ম দিলেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। এতে দেখা যায়, তার জন্য পাঠানো হয়েছে ‘প্রেমিকা দিবসের’ শুভেচ্ছাসহ একটি কেক এবং হাতে লেখা একটি চিঠি। শুভেচ্ছা পাঠানো ব্যক্তির পরিচয় পুরোপুরি আড়ালেই রেখেছেন এই অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে ছোট্ট কিন্তু রহস্যে মোড়া একটি ক্যাপশনও দিয়েছেন। তিনি লিখেছেন, “কিন্তু আমি তো প্রেম করি না।”
এই এক বাক্য দিয়েই নতুন করে আলোচনার জন্ম য়েছেন পরীমণি। শুভেচ্ছা পাঠানো ব্যক্তি কে? পরীমণির জীবনে কি সত্যিই কোনো বিশেষ মানুষ এসেছেন? না কি এটি নিছকই বন্ধুত্বের প্রকাশ? এমন নানা প্রশ্নে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।
ভক্তদের কৌতূহল বাড়লেও এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি পরীমণি। রহস্যের জট খুলে বরং সেটি আরো গভীর করেছেন এই অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









