সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরণখোলায় কৃষকের গরু চুরি, ম্লান ঈদ আনন্দ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

শরণখোলায় কৃষকের গরু চুরি, ম্লান ঈদ আনন্দ

শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে ঈদের চাঁদ রাতে এক কৃষকের গরু চুরি হয়েছে। এতে কৃষক পরিবারটির ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।

শনিবার (২১ মার্চ) সকালে কৃষক মো. দুলাল হাওলাদার জানান, গোয়ালঘর থেকে শুক্রবার রাতে তার পছন্দের গরুটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা হবে।

সকাল থেকে আশপাশের গ্রামে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এই কারণে তার পরিবারে এবার ঈদে তেমন কোনো আয়োজন করা হয়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, ঈদের দিনে বাজারে মাংসের চাহিদা থাকায় দুর্বৃত্তরা গরুটি চুরি করে জবাই করতে পারে। তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মিলন/শরণখোলা/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.