মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে।

রবিবার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ‘সামনে নতুন বাজেট আসছে। সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে।’

অর্থনৈতিক সংকটের বিষয়ে তিনি বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। অর্থনৈতিক সংকট চললেও সরকার এগিয়ে যাচ্ছে। তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে।’

এ সময় মন্ত্রীর বাড়িতে নেতাকর্মীরা, প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ভিড় করে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.