রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজাপুরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

রাজাপুরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ২০২৬। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়ামে রাজাপুর স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এনায়েত হোসেন লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, ধানসিঁড়ি বহুমুখী সংগঠনের সভাপতি আবু সায়েম আকন, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈদুল হক লিপু ও সাংবাদিক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সত্যের সন্ধানে যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ফারাদ আল রিয়াদ। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অপরিসীম। দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.