বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বৈধ কাগজ থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

বৈধ কাগজ থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফল উপজেলায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সেলিম হাওলাদার।

সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় বাউফল উপজেলা প্রেস ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে সেলিম হাওলাদার জানান, ২০১৬ সালে উপজেলার দ্বীপাশা গ্রামের মদনপুরা ইউনিয়নে ২৫ শতাংশ জমি ক্রয় করেন। এ সময় তিনি জমির বৈধ দলিলপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

তিনি অভিযোগ করেন, একই গ্রামের মরহুম আবুল হাওলাদারের ছেলে সমশের হাওলাদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক তার দালিলিক সম্পত্তি দখল করে রেখেছেন।

সেলিম হাওলাদার বলেন, “আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার জমি ফেরত চাই। প্রতিপক্ষ আমাকে হয়রানি করতে গাছ কাটার একটি মিথ্যা মামলা দিয়েছিল, তবে আমি আদালত থেকে খালাস পেয়েছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা নিলুফা বেগম বলেন, “আমরা জানি, এই জমি সেলিম হাওলাদারের। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’’

আরেক স্থানীয় বাসিন্দা মো. মাসুদ (৪৫) বলেন, “২০১৬ সালে সেলিম হাওলাদার জমিটি ক্রয় করেছেন—এটি সত্য। জমিটি তার কাছেই থাকা উচিত।”

সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে জমির প্রকৃত মালিককে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান।

রুবেল/পটুয়াখালী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.