শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুন্দরবন ও রিভারভিউ পার্কে পর্যটকদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

সুন্দরবন ও রিভারভিউ পার্কে পর্যটকদের উপচে পড়া ভিড়

প্রকৃতির টানে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এবং শরণখোলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্র দেশি-বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে।

ঈদের ছুটিতে শুরু হওয়া এই ভিড় শনিবার (২৮ মার্চ) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শরণখোলা রেঞ্জের সুপতি, কটকা কচিখালী, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, ত্রিকোন আইল্যান্ড ও দুবলায় সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ৬৮টি ছোট বড় বিলাসবহুল লঞ্চ ও জাহাজে প্রায় ৩ হাজার দেশি-বিদেশি পর্যটক অবস্থান করেছেন।

এ তথ্য নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো.রেজাউল করিম চৌধুরী জানান, ঈদের ছুটিতে একসাথে অতিরিক্ত পর্যটকদের আগমনে তাদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বনরক্ষী ও বন কর্মকর্তাদের। পর্যটকবাহী বোট চালকরা অতিরিক্ত যাত্রী বহন করাসহ যে কোন দূর্ঘটনা ও অপরাধ রোধে বন বিভাগসহ কোস্টগার্ড ও নৌপুলিশ কাজ করছে। 

পাশাপাশি অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও জেলেরা বিষ প্রয়োগ করে মাছ ধরতে না পারে সেদিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সুন্দরবন জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঈদে বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। 

এদিকে জেলার শরণখোলা উপজেলা সদরের বলেশ্বর নদীর পাড়ে রিভার ভিউ পার্কে প্রতিদিন পড়ন্ত বিকালে নদীর আছড়ে পড়া ঢেউ, নৌযানে নদীতে ঘুরে বেড়ানো, বলেশ্বর নদের মোহনা দিয়ে বঙ্গোপসাগরে সূর্যাস্ত দেখতে পর্যটকদের ঢল নামেছে। ট্রলার ভাড়া করে কেউ কেউ যাচ্ছেন মাঝের চরে। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিনুল হক জানান, বাগেরহাটের গুরুত্বপূর্ণ এই ট্যুরিষ্ট স্পটের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে গত ৮ দিন ধরে প্রতিদিন বিকালে শহর থেকে ঈদে বাড়িতে আসা মানুষের পাশাপাশি অন্য উপজেলা থেকেও হাজার হাজার মানুষ ছুটে আসছেন। প্রতিদিন অগণিত মানুষের ঢল সামাল দেওয়ার পাশাপাশি পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।

মিলন/শরণখোলা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.