রংপুর অঞ্চলের জমি সস্তা, শ্রম সস্তা ও মানুষ ভালো। এই ভালো মানুষগুলোর জন্য কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, শিল্প কলকারখানা সৃষ্টি করা যায়, এ বিষয়ে বিভিন্ন বিভাগের মতামত নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, রাজনৈতিক ও সমাজকর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের উন্নয়ন বঞ্চিত অঞ্চলে যেন আগামী বাজেটে বেশি বেশি সুযোগ সৃষ্টি করা যায়, সে বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। যা আগামী বাজেটে প্রতিফলন ঘটবে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘‘উত্তরাঞ্চলে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, শিল্প কলকারখানার তৈরির উপযুক্ত পরিবেশ রংপুর অঞ্চলে রয়েছে। যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের বিশেষ সুবিধার আওতায় নেওয়া হবে।
মন্ত্রী আর বলেন, খাদ্য ও শস্য ভাণ্ডারের রংপুরে আমরা যদি বিনিয়োগকারীদের নিয়ে আসতে পারি এবং সরকার যদি সুযোগ তৈরি করে দেয়, আমাদের সরকারের ধারণা ও আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়িত করতে পারব।
প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রংপুরে এসে বলেছিলেন, রংপুর হচ্ছে সম্ভাবনাময় এলাকা। সেই আলোকে তিনি তার উপদেষ্টা কে এই এলাকায় পাঠিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ও সমাজকর্মীদের মতামত নেওয়া হয়েছে। আগামী বাজেটে তা বাস্তবায়িত হবে। যেহেতু এই অঞ্চলের মানুষ লজ্জায় মুখ খুলে কিছু চাইতে পারেন না, তাই রংপুরের মানুষের হয়ে আমি বেশি বেশি সুযোগ নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য রায়হান সিরাজী, মাহবুবুর রহমান বেলাল, আখতার হোসেন, গোলাম রব্বানী, নুরুল আমিন সহ রংপুর অঞ্চলের জাতীয় সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









