বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রিয়া মনি হত্যা

শরণখোলায় সন্দেহজনক এক নারী আটক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

শরণখোলায় সন্দেহজনক এক নারী আটক

শরণখোলায় কিশোরী রিয়া মনিকে (১৬) গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের মাওলানা এ কে এম ইউসুফ সাহেবের বাড়ির কবরস্থান সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লীরা রাস্তায় ওই যুবতীর লাশ পড়ে থাকতে দেখে। 

খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এম. আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগেরহাট থেকে পিবিআই ও ডিবি পুলিশ এর পৃথক দুটি টিম ঘটনাস্থলের এসে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। 

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে হামিদা বেগমকে (২৭) জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। 

রিয়া মনির নানি খোন্তাকাটা গ্রামের হালিমা বেগম জানান, রিয়া মনির বাবা আলী আজিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তার মা হনুফা বেগম চট্টগ্রামে বসবাস করছেন। ছোটবেলা থেকেই রিয়া মনি তার কাছে থাকতো। 

সোমবার (২৩ মার্চ) বিকালে সে বাড়ি থেকে বেড়িয়ে আসে। রাতে বাড়িতে ফিরে না আসায় সকালে নাতনীকে খুঁজতে সে রাজৈর খেয়াঘাট এলাকায় আসে। সেখানে মানুষের কাছে একটি মেয়ের লাশ পড়ে থাকার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিয়া মনির গলা কাটা লাশ দেখতে পান। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মা-বাবার বিবাহ বিচ্ছেদের কারণে রাজৈর গ্রামের খালাতো নানি হালিমা বেগমের কাছে থাকতেন রিয়া মনি। হালিমা বেগম মানুষের বাড়িতে কাজ করেন। অনেকটা অনাদরে অবহেলায় বেড়ে ওঠায় কিশোরী রিয়া মনি সহজেই জড়িয়ে পড়েন অপরাধ জগতে। প্রভাবশালী একটি মহল তাকে দিয়ে মাদক ব্যবসা ও হানিট্রাপের মত কাজে ব্যবহার করতো বলে অভিযোগ উঠেছে। 

রাজৈর গ্রামের বাসিন্দা খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. কবির হোসেন জানান, আমাদের বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছে খবর পেয়ে আমি শরণখোলা থানা পুলিশকে অবহিত করি। গভীর রাতে দূর্বৃত্তরা মেয়েটিকে এখানে এনে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। পারিবারিক নিয়ন্ত্রণ না থাকায় মেয়েটি অল্প বয়সেই মাদক ও উশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ার কারণে কোন দূর্বৃত্ত চক্রের হাতে সে খুন হতে পারে বলে ধারণা করেন তিনি। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত ওসি মো. শামিনুল হক জানান, এটি একটি পরিকল্পিত খুন। মেয়েটা মাদকাসক্ত ছিল বলে জানা যায়। এ বিষয় তদন্ত শুরু হয়েছে। আশা করি দ্রুত এ হত্যার রহস্য উন্মোচিত হবে। 

মিলন/শরণখোলা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.