বাঁচতে চান দেবদুলাল সুমন, প্রয়োজন সকলের সহযোগিতা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন দেবদুলাল দেবনাথ সুমন। দেবদুলাল দেবনাথ সুমন-ঝিনাইদহ শহরের ৮নং ওয়ার্ডের চাকলাপাড়ার (খোর্দ্দ ঝিনাইদহ) বাসিন্দা। ২০০০ সালে কাঞ্চননগর মডেল হাইস্কুল থেকে এস এস সি ও ২০০৫ সালে ঝিনাইদহ কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক শিক্ষার্থী (৩৩তম ব্যাচ, ২০০৫-২০০৬ সেশন)।
অ্যাড. দেবদুলাল সুমন একদা ঢাকা জজকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন। সেই থেকে শুরু সমাজ ও মানুষের জন্য কাজ করার স্বপ্নযাত্রা। কিন্তু হঠাৎই সাজানো সবকিছু এলোমেলো হয়ে যায়।পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে নিজ এলাকায় ঝিনাইদহ জজকোর্ট কোর্ট ওকালতি পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তার স্বাস্থ্যের চরম অবনতি ও রোগাক্রান্ত হওয়ায় আদালতে সময় দেওয়া থেকে অপারগ হয়ে পড়েছেন।
২০১৪ খ্রিস্টাব্দে ভুক্তভোগী দেবদুলাল সুমনের ভাষ্যমতে, বংশগত পলিসিস্টিক কিডনি ডিসিজ আক্রান্তের ঘটনায় বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা অনুযায়ী চলাচলের একপর্যায়ে ২০২৩ খ্রিস্টাব্দে দুইটা কিডনি অকেজো হয়ে যায়। সেসময় থেকে সপ্তাহে ২ টা ডায়ালাইসিস করা হয়েছে। ট্রান্সপ্লান্ট করার জন্য তার স্ত্রী নিজের কিডনি দিতে চেয়েছিল কিন্তু টিস্যু ও অনান্য জটিলতার জন্য ট্রান্সপ্লান্ট আর হয়নি। এসময়ের মধ্যে প্রায় ৩০ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে যা তার পরিবার, আত্মীয় ও বন্ধুরা সংগ্রহ করে দিলেও রোগমুক্তি ঘটেনি। বর্তমানে তিনি একেবারেই অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন। পরিবারের কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই। সপ্তাহে ৩টা ডায়ালাইসিস নিয়েও সুস্থ থাকতে পারছেননা। জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। এজন্য ভারতে গিয়ে অপারেশন এর জন্য প্রায় ৫০ লক্ষ্য টাকা প্রয়োজন যা তার সামর্থ্যের বাইরে। চিকিৎসা ব্যয় মেটাতে ৫০ লক্ষ টাকার প্রয়োজনে এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার জন্য সবার কাছে হাত বাঁড়িয়েছেন দেবদুলাল সুমন।
দেবদুলাল সুমন বাঁচতে চায়’-একটি জীবনকে বাঁচাতে সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই পৃথিবীর সুন্দর আলো-বাতাসে বাঁচতে চায় সে। ভালোবাসার মানুষটির হাত ধরে স্বপ্নের পথে হাঁটতে চায়, কিন্তু আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটি আকুতি-‘আমি বাঁচতে চাই।’
দেবদুলাল সুমন বলেন, 'আমি রোগাক্রান্ত হয়ে সম্পূর্ণ বেকার হয়ে পড়েছি। আমার পরিবারে উর্পাজনক্ষম আর কোনো ব্যক্তি নাই। আমি হাত পেতে দাঁড়িয়েছি আপনাদের কাছে-আপনাদের একটু সহায়তাই হতে পারে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। একটি জীবন, একটি সংসার, একটি স্বপ্ন আজ মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনার জন্য আপনার সহানুভূতির অপেক্ষায়। তাই সকলের নিকট বিনীত নিবেদন যে-যার জায়গা থেকে সাধ্যমতো সাহায্য করে আমাকে একটা নতুন জীবন দান করতে পারেন।' তিনি আরো বলেন, 'কোন সহৃদয়বান ব্যক্তি (দেবদুলালের চিকিৎসার ব্যয়ভার (আংশিক বা সম্পূর্ণ) নিতে পারেন। টাকা পাঠাতে হবে না। সরেজমিনে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার ব্যয়ভার প্রদান করতে পারেন।'
প্রত্যেকের একটু-একটু সহায়তায় দেবদুলাল সুমনকে নতুন জীবন দিতে পারে। আপনার একটি সাহায্য-দেবে একটি পরিবারকে সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ। এখনই দেবদুলালের পাশে দাঁড়াই-যেন সে আবারও হাসতে পারে, বাঁচতে পারে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
জীবন বাঁচাতে মানবিক সাহায্য দিন এই ঠিকানায়-
অ্যাড. দেবদুলাল দেবনাথ সুমন
চাকলা পাড়া, (চিড়ারমিল), ঝিনাইদহ, ( 01937-162036 বিকাশ/নগদ)
ব্যাংক একাউন্ট: Dutch-Bangla Bank Limited, Jhenaidah Branch)
Account Name: Deb Dulal Deb Nath ( Sumon)
Account No: 2281580029604
Routing No: 090440641


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









