বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪মার্চ) রাত সাড়ে ৭টার দিকে  বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত কাশেম পলাতক। নিহত ফুফাতো ভাই আবুল কালাম (৬৫) সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত কাশেম (৫৫) একই ইউনিয়নের একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।  কালাম ও কাশেমের বাড়িঘর পাশাপাশি জায়গায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেম ও আবুল কালামদের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি পথে আতকাপাড়ায় আবুল কালামকে ছুরিকাঘাত করে কাশেম। পরে কালামের চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। এরপর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.