বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন: সেলিমুজ্জামান

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন: সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান মোল্যা বলেছেন, ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এই কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়।

বুধবার (২৫ মার্চ) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. সেলিমুজ্জামান মোল্যা বলেন, ২৫ মার্চের সেই কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্সসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বিচারে হামলা চালায়। শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্রসহ অসংখ্য নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে চিরকাল বেদনার প্রতীক হয়ে থাকবে।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। তিনি একটি উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ফয়সাল/গোপালগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.